থ্রিডি ছবি তৈরির জন্য আপনাকে যা করতে হবে :
- ফেইসবুক অ্যাকাউন্ট লগিন করুন
- এরপর নিউজ ফিড পেজে গিয়ে যেখানে স্ট্যাটাস লিখতে হয় সেই "write something here" বক্সে ক্লিক করতে হবে।
- এখান থেকে স্ক্রল করে নিচের দিকে গিয়ে থ্রিডি ফটো অপশনে চাপ দিতে হবে।
- এরপর গ্যালারি থেকে ছবি নির্বাচন করে দিতে হবে।
- ফটো থ্রিডিতে রুপান্তর হয়ে গেলে সেটি পোষ্ট করা যাবে। একসাথে একাধিক থ্রিডি ছবি পোষ্ট করা যাবে না।
যেসব ফোনে থ্রিডি ছবি সমর্থন করে, সেগুলো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট ৮, নোট ৯, এস৯ প্লাস, এস১০, এস১০ প্লাস, গ্যালাক্সি ফোল্ড, গুগল পিক্সেল, পিক্সেল এক্সএল, পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল, পিক্সেল ৩,৪ এবং ৩ ও ৪ প্লাস। এর বাইরে ২০১৪ সালের পরে বাজারে আসা অনেক অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনেই এ সুবিধা পাবেন।


0 Comments